শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ আজ বিকালে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও লভ্যাংশ। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পাশাপাশি ডিভিডেন্ট ও ইপিএস প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে –
ইউনাইটেড ফাইন্যান্স : কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ মার্চ, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স : কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ মার্চ, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ মার্চ, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবিডিনিউজ/ মি.র