শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে অর্থ সংগ্রহ করা ব্যাংকিং খাতে নতুন কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের লেনদেন শুরু হবে আগামী (২৭ মার্চ)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন ঃ ৩ কোম্পানীর ডিভিডেন্ড ও ইপিএস ঘোষনা
সূত্র জানায়, ব্যাংকটির পুঁজিবাজারের এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে মিডল্যান্ড ব্যাংকের ট্রেডিং কোড হবে MIDLANDBANK। আর কোম্পানি কোড হবে ১১১৫৪।
এর আগে গতকাল বুধবার (২২ মার্চ) ব্যাংকের শেয়ার সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
ব্যাংকটির ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে ।
এসময় ব্যক্তি-প্রতিষ্ঠান এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮ টি বিনিয়োগকারী আবেদন জমা পড়েছে।
এই বিনিয়োগকারীর কারিরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময় ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টি শেয়ার কিনতে আবেদন করেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।
শেয়ারবিডিনিউজ/ মি.র