ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬৪ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। গত বছর কোম্পানিটি ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০.২৭ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৫.৬৯ টাকায়।

ইবনে সিনার লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২৩ নভেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

শেয়ারবিডিনিউজ/মি.র