শেয়ারবিডিনিউজ রিপোর্টঃআশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, দুপুরের পর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডি ইপিজেডের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ও কাজ শুরু করে।
তবে,তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
শেয়ারবিডিনিউজ/মি.র