আজ বিকেলে ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৬ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানীগুলো ৩১ ডিসেম্বর ২০২১ ও ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হলো –
ইউনিলিভার কনজিউমার কেয়ার : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৪০ শতাংশ ক্যাশ এবং ৬০ শতাংশ বোনাস লভ্যাংশ।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০.৬৪ টাকা। গত অর্থবছরে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৩৯.৬০ টাকা।

আরো পড়ুন ঃ আজ ফ্রেন্ডশিপ পাইপ লাইন উদ্বোধন করবেন হাসিনা-মোদি

লিন্ডে বাংলাদেশ : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর , ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ৪২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮.০৪ টাকা। গত অর্থবছরে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮০.৫৫ টাকা।

বাংলাদেশ ফাইন্যান্স : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর , ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। গত অর্থবছরে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১.৩৬ টাকা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর , ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

আলোচ্য হিসাব বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা। গত অর্থবছরে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১.৬৫ টাকা।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড : কোম্পানিটি আলোচিত বছরের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানির উদ্যোক্তার- শেয়ারহোল্ডার ও পরিচালনা করা কোন ডিভিডেন্ড দেবেনা।

সেনা কল্যাণ ইন্সুরেন্স : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর , ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

শেয়ারবিডিনিউজ/ মি.র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *