শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ দিনাজপুরের পার্বতীপুর স্থাপিত ভারত – বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করা হবে আজ। রোজ শনিবার (১৮মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন।
ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি শিলিগুড়ি মারকেটিং টার্মিনাল থেকে বর্ডার অতিক্রম করে বাংলাদেশ পঞ্চগড় জেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশ করে পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর হয়ে পার্বতীপুর ডিপোতে সংযুক্ত হয়েছে পাইপ লাইনটি।
শিলিগুড়ি নুমালিগড় রিফাইনারি থেকে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য বিপিসির পার্বতীপুরের রিসিভ টার্মিনালে এখন প্রস্তুত।
ভারত – বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কার্যক্রম ভারত থেকে বাংলাদেশ হাইস্পিড ডিজেল পরিবহন টেকসই, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বান্ধব করবে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা আরো বাড়বে।
শেয়ারবিডিনিউজ/ মি.র