আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আজ প্রথম আলোকে বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।
আর্জেন্টিনা দলের আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করতে আজ মঙ্গলবারই জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি চিঠি দিয়েছে বাফুফে। কারণ ঢাকার এই স্টেডিয়ামের অবস্থা করুণ।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশের এসেছিলো লিওনেল মেসি ও তার দল। সেবারে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রতি ম্যাচেও অংশ নিয়েছিলেন মেসিরা। সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা। নাইজেরিয়াকে ৩-১ গোল ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনা।
নিজস্ব প্রতিবেদন
শেয়ারবিডি নিউজ 17/01/2023