নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) নাম আংশিক পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকটির নতুন নাম অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, “১৫ জানুয়ারি ২০২৩ মোতাবেক রোববার হতে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ (ইংরেজিতে ‘UNITED COMMERCIAL BANK PLC’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।”‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯৮৩ সালের ২৭ জুন যাত্রা শুরু করে। ব্যাংকটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ব্যাংটির মোট ২২১টি শাখা রয়েছে। এর কর্মী সংখ্যা ৫ হাজারের বেশি।
শেয়ারবিডিনিউজ
১৭ জানুয়ারি,২০২৩