আজ শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কস

শেয়ার বিডি নিউজ ডেস্কঃ আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বাড়ার শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কস লিমিটেড।

জানা গেছে, আগের কার্যদিবসে আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্ক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে টপটেন তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফের ৯.৯২ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৬৩ শতাংশ, বিডিকমের ৭.৪০ শতাংশ, বিকন ফার্মার ৬.৯৯ শতাংশ, নাভানা ফার্মার ৫.৮৩ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৪.১০ শতাংশ, সিনোবাংলার ৩.৩৮ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৪৯ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসোরের শেয়ার দর ২.৪১ শতাংশ বেড়েছে।

২৭ নভেম্বর, ২০২২

শেয়ার বিডি নিউজ/ বদিউল আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *