শেয়ারবিডিনিউজ রির্পোটঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। বাকী ২ দশমিক ৫০ শতাংশ বোনাস।
মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।
আগামী ২৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জুন।
শেয়ারবিডিনিউজ.কম