শেয়ারবিডিনিউজের প্রতিবেদনঃ আরও এক বছর বাড়ানো হয়েছে পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ । বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ নামিয়ে আনার নির্দেশনা দিয়ে একটি সার্কুলারের সঙ্গে প্রজ্ঞাপনও জারি করেছে।
সার্কুলারে বলা হয়, পুঁজিবাজারে ৩১ আগস্ট ২০২২ ভিত্তিক যেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এ বর্ণিত নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়েছে।
ব্যাংক কোম্পানির আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।।
শেয়ারবিডিনিউজ/ মোঃ মাহফুজুর রহমান