বিওতে বোনাস পাঠিয়েছে দুই কোম্পানি

শেয়ারবিডিনিউজের রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেডের এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

(সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

close

তথ্যমতে, গত ৩০ জুন ,২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য বিবিএস ক্যাবলস লিমিটেডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের কাছে সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে এই কোম্পানি। সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

উল্লেখ্য, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

শেয়ারবিডিনিউজ/ মোহাম্মদ মাজেদুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *