শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফনিক্স ইনসুরেন্স লিমিটেডের পরীচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ২০ মার্চ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হইছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০২ পয়স। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মেয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।
শেয়ারবিডিনিউজ/ মি.র