প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এই সময় অমর একুশের কালজয়ী গান (আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি) বাজানো হয়।

close

মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে।

এরপরই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ শ্রদ্ধা জানান।

পর্যায়ক্রমে তিন বাহিনীর প্রধান কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা ভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা শ্রদ্ধা জানান ।

মধ্য রাত থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের ঢল নেমেছে।

শেয়ারবিডিনিউজ/ খায়রুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *