২ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবিডিনিউজ রির্পোটঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- বঙ্গজ লিমিটেড এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলোঃ

মিথুন নিটিং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ জানুয়ারি, ২০২৪৩ তারিখ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

বঙ্গজ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

শেয়ারবিডিনিউজ/ মা.ই