শেয়ারবিডিনিউজ রির্পোটঃ তালিকাভুক্ত দুই বীমা কোম্পানী তাদের সমাপ্ত অর্থবছর শেষে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো: পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেলটা লাইফঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা করে লভ্যাংশ পাবেন।
মঙ্গলবার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

পপুলার লাইফ ঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা ৭০ পয়সা করে লভ্যাংশ পাবেন।

মঙ্গলবার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৮০ পয়সা ছিল।
শেয়ারবিডিনিউজ/মি.র