ট্রাস্ট ইসলামী লাইফের আবেদন তারিখ নির্ধারণ করা হয়েছে

শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ তালিকাভুক্ত পুঁজিবাজারের ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল, ২০২৩ পর্যন্ত কোম্পানিটির চলবে।

এই তথ্য কোম্পানি সূত্রে পাওয়া গেছে।

এর আগে, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩ তমা কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন দেওয়া হয়েছে।

জানা যায়- কোম্পানিটির নির্ধারিত ১০ টাকা মূল্যের শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা তুলবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করা হবে।

শেয়ারবিডিনিউজ/ মি.র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *