এপেক্স ফুটওয়্যার ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৪৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। আর বাকী ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ৬৪ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩৯ টাকা ৬৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮  অক্টোবর।

শেয়ারবিডিনিউজ/ মেরাজ আহমেদ।