ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবিডিনিউজ রিপোর্ট ঃ পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানিটির সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ৯৯ পয়সা।

শেয়ারবিডিনিউজ/ মি.র