ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ  ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ( ৩ এপ্রিল ) ডিএসই টাওয়ার, নিকুঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর মধ্যে এর ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, উপ-ব্যবস্থাপক হাসানের বাড়ি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লিমিটেডের সাবস্ক্রিপশন আজ ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।

শেয়ারবিডিনিউজ/ সোহেল মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *