শেয়ারবিডিনিউজের প্রতিবেদকঃ আজ ২৩ জানুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি বিকাল বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলোঃ
ইস্টার্ন হাউজিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ জানুয়ারি বিকেল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ম্যারিকো বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
শেয়ারবিডিনিউজ
২৩ জানুয়ারি ২০২৩