শেয়ারবিডিনিউজের নিজস্ব প্রতিবেদনঃ বাজারে সহজ মূল্যে পাওয়া যায় পালং শাক, অথচ আমরা অনেকেই জানি না এই পালংশাকে কত গুণাবলী রয়েছে,, বিশেষজ্ঞরা বলছেন পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন।
পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ, লিম্ফোসাইট বা রক্তের শ্বেত কণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে। এতে থাকা ১০টিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে। এছাড়াও বাতের ব্যথা, অস্টিওপোরোসিস, মাইগ্রেশন, মাথাব্যথা দূর করতে প্রদাহনাশক হিসেবে পালংশাকের উপকারিতা রয়েছে।
পালং শাকে রয়েছে ভিটামিন এ, বি২, সি, ই, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার ও প্রোটিন তো আছেই। তা ছাড়াও অনেক খাদ্যগুণ রয়েছে। প্রতি ১০০ গ্রাম পালংশাকে থাকে খাদ্যশক্তি ২৩ কিলোক্যালরি, আঁশ ০.৭ গ্রাম, কার্বোহাইট্রেড ৩.৬ গ্রাম, শর্করা ০.৪ গ্রাম, প্রোটিন ২.২ গ্রাম, ভিটামিন এ ৪৬৯ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ২৮ মিলিগ্রাম, লিউটিন ৫৬২৬ মাইক্রোগ্রাম, ফোলেট (বি৯) ১৯৬ মাইক্রোগ্রাম, ভিটামিন কে ৪৬৩ মাইক্রোগ্রাম, পটাশিয়াম ২০৮ মিলিগ্রাম, ফ্ল্যাভোনয়েড ১০ রকমেরও বেশি, ক্যালসিয়াম ৯৯ মিলিগ্রাম, নিকোটিনিক অ্যাসিড ০.৫ মিলিগ্রাম, রবোফ্লোবিন ০.০৮ মিলিগ্রাম, থায়ামিন ০.০৩ মিলিগ্রাম, অক্সালিক অ্যাসিড ৬৫২ মিলিগ্রাম, ফসফরাস ২০.৩ মিলিগ্রাম, আয়রন ১১.২ মিলিগ্রাম বিটাকেরোটিন।
শেয়ারবিডিনিউজ/ মোহাম্মদ বদিউল আলম