অবশেষে স্বস্তিতে ফিরলো পুঁজিবাজার

শেয়ারবিডিনিউজের প্রতিবেদকঃ অবশেষে আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে ফিরেছে পুঁজির বাজার। আজ মঙ্গলবার (৩জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে সাথে লেনদেনও বেড়েছে।

আজ ডিএসইর লেনদেনের পরিমান ছিল ১৯৮ কোটি ৯০ লক্ষ টাকা। ডিএসইতে আজ প্রায় ১১৯ কোম্পানির শেয়ার দর কমেছে এবং মূল্যবৃদ্ধি পেয়েছে ৪৬টি কোম্পানির।অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়, আজ ডিএসইতে আগের দিন থেকে ৫২ কোটি ৩৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ০৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭.১৮ পয়েন্ট বৃদ্ধিপেয়ে অবস্হান করছে ৬ হাজার ১৮৫.০৬ পয়েন্টে। 

আজ ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।

শেয়ারহিডিনিউজ/ মোঃ মাজেদুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *