শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ ফেব্রুয়ারি থেকে এই মাসে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়েছে। চলতি মাসে প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে।
যা ফেব্রুয়ারি তুলনায় তিন কোটি ডলারেরও বেশি । আজ সোমবার ২৭ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন : বোর্ড সভার তারিখ জানিয়েছে ৩ কোম্পানি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী- চলতি মাসের ১ থেকে ২৪ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
এই হিসাবে দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার। এর আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারীতে রেমিটেন্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
রেমিট্যান্স প্রবাহের চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়াবে বলে আশা সংশ্লিষ্টদের।
শেয়ারবিডিনিউজ/ মি.র