শেয়ারবিডিনিউজ রিপোর্ট: আজ বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।
আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে হট ফেভারিট আর্জেন্টিনা এবং গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। আজ ম্যাচটি হবে লুসাইল স্টেডিয়ামে।
কিছু টা পরিবর্তন থাকবে আর্জেন্টিনা টিমে, আর্জেন্টিনার ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনা দুটি করে হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। মন্টিয়েল গত ম্যাচে শুরুর একাদশে না থাকলেও আকুনা ছিলেন। ঢুকবেন নিকোলাস তাগফিয়ালিগো। আর চোট কাটিয়ে দলে ফিরছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
অপরদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের একাদশ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই বললেই চলে। পূর্ণ ফিট দলই পাচ্ছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে জেতা ম্যাচের শুরুর একাদশই অপরিবর্তিত রাখার কথা তার।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলভারেজ।
ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদরিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।
শেয়ারবিডিনিউজ/ মোহাম্মদ তরিকুল ইসলাম