ইউসিবি এএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত ইউসিবি এএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত খসড়া আর্থিক বিবরণী পর্যালোচনা শেষে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আরো জানা যায়,আলোচিত অর্থবছরে ফান্ডটি মোট ১০ দশমিক ৯১ শতাংশ রিটার্ন অর্জন করেছে। এর মধ্যে ৭ দশমিক ২১ শতাংশ রিটার্ন এসেছে নিট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধির মাধ্যমে। অন্যদিকে, বিনিয়োগকারীদের জন্য গত অর্থবছরের ঘোষিত ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ থেকে এসেছে লভ্যাংশভিত্তিক রিটার্ন।