তেলের দাম বাড়লো, কমলো স্বর্ণের দাম

শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ মধ্যপ্রাচ্যে অচলঅবস্থা কারনে বেড়ে গেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম।এর প্রভাবে মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আর এসব কিছুর প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে।

বুধবার (২২ জুলাই) দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর আজ বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪,১০৩.৩৯ ডলারে নেমে আসে। আগের দিন এটি ৪,১৬৫.৮৭ ডলারে পৌঁছেছিল, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ ছিল। একই সঙ্গে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ কমে ৪,১০৬.৪০ ডলারে দাঁড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুগুলোর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমেছে।

শেয়ারবিডিনিউজ