শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সড়ক উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে। সরকার আয় করতে পারেনি তাই। সড়কের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত ঠিক করা হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও সেতুভবনের দুটি তলা ক্ষতিগ্রস্ত। দ্রুত এফডিসি র্যাম্প চালু করার নির্দেশ দিয়েছি। বড় প্রকল্প পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত। আমার প্রকল্প নেব। সারা দেশের হিসাব করে। সারা দেশে কাজ হবে।
ফাওজুল কবির খান বলেন, ‘চেনামুখ দেখে টেন্ডার’ সেটা হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না।
তিনি বলেন, এই সরকার সবার জন্য। বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে।
শেয়ারবিডিনিউজ/মি.র