শেয়ারবিডিনিউজ রির্পোটঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও বীমা খাতের ৯ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ডিভিডেন্ডে ৯ কোম্পানিই ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানীগুলো হলোঃ
ঢাকা ব্যাংক: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা।আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।
এনআরবি ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ তবে উদ্যোক্তা পরিচালকদের জন্য ৬ শতাংশ।
মিডল্যান্ড ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৮ পয়সা।
প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয় অর্থবছরের জন্য ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ৫ টাকা ৩৮ পয়সা।
নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ফেডারেল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা।আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৭ পয়সা।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সর্বশেষ হিসাববছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৪১ পয়সা।
শেয়ারবিডিনিউজ/মি.র