শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর মন ভেঙেছে তামিম ইকবালের। অবসর ভেঙে ফের ফিরবেন তিনি। এর জন্য দের মাস সময় দেওয়া হয়েছে দেশসেরা ওপেনারকে।
আজ শুক্রবার ( ৭ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন দেশসেরা
ওপেনার। দুপুরে তাকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। সঙ্গে যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। এছাড়া সঙ্গে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে ও ডাকা হয় সেখানে।
প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক ঘন্টার বৈঠকে পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। তাবে এর জন্য দেড় মাস বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন।
এছাড়া নাজমুল হাসান পাপন ও বলেছেন অবসরের চিঠি সে তুলি নিয়েছে তবে যেহেতু সে ফিজিক্যালি ও মেন্টালি এখনো ফিট না সেজন্য সে দেড় মাস সময় নিয়েছেন। রিহ্যাভের পর খুব শীঘ্রই সে আবার ক্রিকেটের ফেরত আসবে।
শেয়ারবিডিনিউজ/ মি.র