শেয়ারবিডিনিউজ রিপোর্ট ঃ আজ সোমবার ৯ জানুয়ারি, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে ১০.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫০ কোটি ৪৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৮৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর ১৯ টাকা ২০ পয়সা বা ৫.৫৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৪০০ বারে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৪.০৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ২০ পয়সা বা ৩.৯৭ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, বিডিকম অনলাইন, অ্যাডভেন্ট ফার্মা, এডিএন টেলিকম, জেএমআই হসপিটাল, মুন্নু সিরামিকস ও জেনেক্স।