শেয়ারবিডিনিউজ রিপোর্টঃ মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শুধু শরীর নয় ত্বক ও চুলের যত্ন খুবই কার্যকরী একটি উপাদান হল মেথি। রক্তে শর্করা ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ, রক্তস্বল্পতা সমস্যায় মেথি সুপারফুড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ডায়াবেটিস রোগীদের জন্য শ্রেষ্ঠ হচ্ছে মেথি।
দীর্ঘমেয়াদি অসুখ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে অন্তত কার্যকরের হয়ে উঠতে পারে একটি ভেষজ উপাদান।
নিয়মিত মেথি ভেজানো পানি অথবা চা সেবনে ডায়াবেটিস এর পাশাপাশি বদহজম দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্যের মত রোগকেও নিয়ন্ত্রণ রাখতে সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে ডায়াবেটিসের রোগী রয়েছে। সাধারণত এই রোগের শিকার হলে রোগীকে সারাজীবন অসুখ বয়ে বেড়াতে হয়। রোগীকে এ রোগ নিয়ন্ত্রণ রাখতে অনেক কঠোর নিয়ম মেনে চলতে হয়। পাশাপাশি সেবন করতে হয় ওষুধও।
কিন্তু ওষুধের মাত্রা কমিয়ে লাইফস্টাইলে পরিবর্তন এনে মেথি কে যুক্ত করে সহজেই এই সমস্যা থেকে কার্যকরী সমাধান খুঁজে পেতে পারেন আপনি।
ইন্টার্নেশনাল জার্নাল ফর ভিটামিন এন্ড নিউট্রিশন এ- প্রকাশিত হওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিয়মিত মেথি সেবনে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে।
রক্তের চিনি, কোলেস্টেরল আর চবির মাত্রা কমতে শুরু করে।
মেথিতে থাকা অ্যামিনো এসিড অগ্নাশয় ইনসুলিন তৈরিতে সাহায্য করে। নিয়মিত ১০ গ্রাম মেথি গরম পানিতে ভিজিয়ে রেখে সে পানি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে আসে। এই সমীক্ষায় ৩০ টি দেশের ২৫ হাজার পুরুষ অংশগ্রহণ করে।
যারা সবাই দিনে ২ বার মেথির পানি সেবন করেছিলো। ফলাফল হিসেবে গবেষণা করে যে বিষয়টি লক্ষ্য করেছিল সেটি হলো মেথির রসে সাপনিস বা ডাইওসজেনিন নামে এক ধরনের যৌগ পদার্থ আছে, যা মানব দেহের হরমোন স্তরকে বাড়িয়ে তোলে।
মেথির এসব উপকারিতা পেতে ১ চামচ মেথি ১ গ্লাস গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে তা ঠাণ্ডা করে সেবন করতে পারেন। কিংবা আদা, দারচিনি দিয়ে মেথির চা তৈরি করেও নিয়মিত তা পান করে ৩ মাসের মধ্যেই এর জাদুকরী ক্ষমতা উপভোগ করুন।
শেয়ারবিডিনিউজ/মোঃ খায়রুল ইসলাম