পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শেয়ারবিডিনিউজ প্রতিবেদকঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে সংসদ সচিবালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে মো. সাহাবুদ্দিন বলেছেন, আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র হস্তান্তরের পর রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন আর তার পদে নেই। পদত্যাগের আগে তিনি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবিধানের অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত বা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদত্যাগের মাধ্যমে দেশের শীর্ষ সাংবিধানিক পদে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো।

২০২৩ সালের ২৪শে এপ্রিল, তিন বছর তিন মাস আগে, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

শেয়ারবিডিনিউজ/মি.র